
আগামী ২ আগস্ট, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক-এর বার্ষিক বনভোজন ২০২৬। ইয়ংকার্সের টিবেটস ব্রুক পার্কের পেভিলিয়ন এ-তে দুপুর ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দিনব্যাপী এই বনভোজন অনুষ্ঠিত হবে।
২০০২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির আহ্বায়ক হুমায়ূন কবির সোহেল এবং যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এই বনভোজনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান সমন্বয়কারী মানিক আহমেদ এবং সদস্য সচিব দিনারুল ইসলাম। বনভোজন আয়োজনে সহযোগিতা করছেন সদস্যবৃন্দ মোহাম্মাদ সাঈদ, সাইফুল ইসলাম ও কাজিরুল ইসলাম শিপন।
সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আলী রাজা, মোতাহার রুবেল, শফিকুর রহমান, আব্দুল বারি চপল, সোহান আহমেদ রনি, আসমা বেগম, শামীম আহমদ, মোহাম্মদ তোহেল আহমেদ, জাবেদ চৌধুরী, শরীফ খান, মোহাম্মদ শাহান, আব্দুল হালিম ও হারুন মিয়া। এছাড়া উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন ছদরুন নূর, ইকবাল আহমেদ মাহবুব, আব্দুস শহিদ, নুরুল হোসেইন, এস.এম. জলিল, এডভোকেট রনেন্দ্র তালুকদার ও মিসেস আছমা খাতুন।
সংগঠনের সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু এবং সাধারণ সম্পাদক মান্না মুনতাসির প্রবাসী সুনামগঞ্জবাসী ও বাংলাদেশি কমিউনিটির সকল সদস্যকে এই বার্ষিক বনভোজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

