বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রচ্ছদUncategorizedজমকালো আয়োজনে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

জমকালো আয়োজনে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

হাওর-বাঁওড় আর মরমী কবিদের স্মৃতিবিজড়িত সুনামগঞ্জ জেলার প্রবাসী সন্তানদের সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনকের নবনির্বাচিত কার্যকরি কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ২১ জুন সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নেওয়া হয়।

সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মান্না মুনতাসিরের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, নিউইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ প্রার্থী জাকির চৌধুরীর সিপিএ, সংগঠনের উপদেষ্টা সদরুন নূর ও আব্দুস শহীদ, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি সাব্বির হোসেন, জালালাবাদ ইনকের সহ-সভাপতি শফিউদ্দিন তালুকদার, মুক্তিযোদ্ধা তোফয়েল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা জানান, ২০০২ সালে প্রতিষ্ঠিত সুনামগঞ্জ জেলা সমিতির নবনির্বাচিত ২৩ সদস্যের কার্যকরি কমিটি তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবে। প্রবাসী সুনামগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ করে সুখে-দুঃখে পাশে থাকা এবং নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বক্তারা আরও জানান, সংগঠনটি ইতোমধ্যে সুনামগঞ্জের ১২টি উপজেলায় ঘর নির্মাণ, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে। ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে নিউইয়র্কে মেডিকেইড ও স্ন্যাপ আবেদন সহায়তার জন্য অফিস স্থাপন, কবরস্থানের ব্যবস্থা গ্রহণ এবং বন্যাকবলিত সুনামগঞ্জের জন্য বিশেষ তহবিল গঠন।

অভিষেক অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মানিক আহমেদ, মোহাম্মদ আলী রাজা, মোতাহার রুবেল, শফিকুর রহমান ও আব্দুল বারি চপল; কোষাধ্যক্ষ কাজীরুল ইসলাম শিপন; সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল; সাংগঠনিক সম্পাদক দিনারুল ইসলাম; প্রচার সম্পাদক ইমরুল হাসান সজল; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম; ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক সোহান আহমেদ রনি; আইন ও আন্তর্জাতিক সম্পাদক ফয়সল আহমেদ; দপ্তর সম্পাদক মোহাম্মদ সাঈদ এবং মহিলা সম্পাদিকা আসমা বেগম। নির্বাহী কমিটির সদস্য হিসেবে ছিলেন শামীম আহমেদ, মোহাম্মদ তোহেল আহমেদ, জাবেদ চৌধুরী, শরিফ খান, মোহাম্মদ সাহান, আব্দুল হালিম ও হারুন মিয়া।

মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।####

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ