বুধবার, ১ জুলাই ২০২৬
প্রচ্ছদUncategorizedব্যবধান আরও কমলো।। শামসুল হকের জয়ের সম্ভাবনা টিকে আছে

ব্যবধান আরও কমলো।। শামসুল হকের জয়ের সম্ভাবনা টিকে আছে

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ৩০ নম্বর ডিস্ট্রিক্টে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে ভোটের ব্যবধান আরও দুই ভোট কমিয়ে এনেছেন বাংলাদেশি-আমেরিকান প্রার্থী শামসুল হক। ডাকযোগে আসা ভোট গণনার সাথে সাথে এই ব্যবধান ক্রমশ সংকুচিত হয়ে আসছে বলে জানা গেছে।

নির্বাচনী সূত্রে জানা যায়, ম্যানুয়ালি ভোট গণনার চূড়ান্ত সিদ্ধান্ত কাল বুধবার আসতে পারে। ততক্ষণ পর্যন্ত চূড়ান্ত ফলাফল অনিশ্চিত থাকছে, আর এই অনিশ্চয়তার মধ্যেই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।

শামসুল হকের নির্বাচনী ক্যাম্পের এক ভলেন্টিয়ার জানান, নির্বাচনী বোর্ডের অফিশিয়াল সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। প্রতিটি নতুন গণনার সাথে ব্যবধান কমে আসায় তাদের মধ্যে আশার সঞ্চার হচ্ছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে চার প্রার্থীর মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয় কুইন্সের এই ৩০তম অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টেই। সর্বশেষ ফলাফলে মাত্র ১৩ ভোটের ব্যবধানে পিছিয়ে ছিলেন শামসুল হক। তিনি পেয়েছেন ২ হাজার ৬৯০ ভোট, আর বিজয়ী প্যাট্রিক মার্টিনেজ পেয়েছেন ২ হাজার ৭০৩ ভোট। এত অল্প ব্যবধানের কারণেই ডাকযোগের ভোট এবং ম্যানুয়াল গণনা এখন এই নির্বাচনের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বুধবারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি, যাদের কাছে এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং প্রবাসে নিজেদের রাজনৈতিক প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ